করোনা আক্রান্ত শিশুটিকে হন্যে হয়ে খুঁজছে প্রশাসন দেখা মিলছে না শিশুটির
করোনা আক্রান্ত শিশুটিকে হন্যে হয়ে খুঁজছে প্রশাসন দেখা মিলছে না শিশুটির
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় করোনায় আক্রান্ত এক শিশুকে শনাক্ত করা হয়েছে।তবে তার খোজ পাচ্ছে না প্রশাসন।
উপজেলার হোসেগাঁও ইউনিয়নের হাটগাঁও গ্রামের এক শিশু আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার ফিরোজ আলম।
এদিকে রালীশংকৈল উপজেলা কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী
web2bangla কে জানান আমরা শিশুটিকে খোঁজে হাটগাঁও গ্রামে গিয়ে শিশুটিকে না পেয়ে ব্যর্থ
হয়ে ফিরে এসেছি। তবে তথ্য গোপন করে পালিয়ে বেড়াচ্ছে কিনা বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।
![]() |
| করোনা আক্রান্ত শিশুটিকে হন্যে হয়ে খুঁজছে প্রশাসন দেখা মিলছে না শিশুটির |
রাণীশংকৈল তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এখন
পর্যন্ত শিশুটিকে পাইনি তবে শিশুটিকে খোঁজা অব্যাহত রয়েছে।
এদিকে ঠাকুগাঁও সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার জানান এখন পর্যন্ত জেলায় 246 জনের
নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এর মধ্যে আজ একজন রাণীশংকৈলে ও অপরজন হরিপুরে আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য এর আগে গত 11 এপ্রিল পীরগঞ্জ জেলার উপজেলায় 1 জন ও হরিপুর উপজেলায় 2 জন করোনা আক্রান্ত হয়েছে। এনিয়ে নতনে দুজনসহ ঠাকুগাঁওয়ে বর্তমান আক্রান্ত হওয়ার সংখ্যা দাঁড়ালো পাঁচজন।
![]() |
| করোনা আক্রান্ত শিশুটিকে হন্যে হয়ে খুঁজছে প্রশাসন দেখা মিলছে না শিশুটির |



No comments